টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 21, 2026 12:03 am

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতির এ মহতী ও রাষ্ট্রীয় গুরুদায়িত্ব পালনে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিনন্দন বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও রাষ্ট্র পরিচালনায় একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যুগান্তকারী ঘটনা।

মন্ত্রী বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবন এ দেশের আপামর জনসাধারণের অধিকার আদায় এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের এক উজ্জ্বল দলিল। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি সুদীর্ঘ কয়েক দশক ধরে যে ত্যাগ-তিতিক্ষা, সাহসিকতা ও সহনশীলতার পরিচয় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্ত্রী আরো বলেন, মির্জা ফখরুলের মতো একজন অভিজ্ঞ, দূরদর্শী এবং দেশপ্রেমিক নেতা রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হওয়া আপামর জনতার গণতান্ত্রিক আকাঙ্ক্ষারই এক গৌরবময় স্বীকৃতি। তিনি রাষ্ট্রপতির দক্ষ, সুযোগ্য ও সঠিক দিকনির্দেশনায় দেশে আইনের শাসন এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আরও সুসংহত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

মন্ত্রী এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

চিকিৎসক সংকটে পাবনা মানসিক হাসপাতাল রোগীদের চিকিৎসা ব্যাহত

কবিতা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

কে,এম,বশির উদ্দিন তুহিন উপজেলা চেয়ারম্যান হলে উন্মোচিত হতে পারে উন্নয়নের নব দিগন্ত

হঠাৎ পরিদর্শনে এসে কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে বরখাস্ত করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

তিতাসে অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরে পুড়ে ছাই; নগদ টাকাসহ প্রায় ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কবুতর ধরতে গিয়ে ছাদের উপর থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

হরমুজ প্রণালির পর এবার বাবেল মান্দেবও বন্ধের হুঁশিয়ারি ইরানের