যৌবনের মহাসঙ্গীত
লেখকঃ ইউনুস উদ্দিন আহমেদ
যৌবন রসের ঢেউ এলোমেলো ভাংছে
যদি দেখ মৌমাছি পিছনে ঘুরছে।
তবে কাঁচা যৌবনে যেওনা পাতাল
স্বপ্ন যাবে ভেঙ্গে শেষমেশ হবে ছাগলের রাখাল।
পাকাপোক্ত যৌবন হলে ভাসিয়ে দাও তরী
মৌমাছির মধু খাও করিওনা তড়িঘড়ি।
যতই আসুক কালবৈশাখী ভয় নাই রে জোয়ান
রূপসীর হাতদুটো ধরে চলে যাও উজান।
ভুলে যাও ভাটির কথা যুবক বলে কথা
যুবতীদের ভালবাসা গ্রহণ করিও তথা।
কখনো সিংহের বেস চলবে আদরের খেলা
চার হাত এক করে কাটিয়ে দাও সারা বেলা।
রাত্রিবেলা হবে রাজা ভাবাবেগে প্রিয়সী রানী
মৃদু কন্ঠে জড়িয়ে ধরে শোনাবে ভালবাসার বাণী।
ভালবাসতে হৃদয়ের দরকার সঙ্গে সাহসিকতা
প্রিয়ার ঠোঁটে ঠোঁট লাগিয়ে বৃদ্ধি করো আন্তরিকতা।
অল্প বয়সে এসব নয় আসুকনা ভরা যৌবন
খুশবো পরশে প্রিয়তমা কে নিয়ে ভাসবে নীল গগন।
যুবকদের অন্তর কোণে এই সাধ করিও লালন-পালন
প্রিয়সী যতনে ভালবাসিবে জীবন যৌবনে আমরণ।



















