টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকের সামনে মরদেহ ফেলে পালিয়েও শেষ রক্ষা হলো না প্রযুক্তির সহায়তায় পরিচয় সনাক্ত ও ডেমরা থেকে গ্রেপ্তার তিন

প্রতিবেদক
কে এস ইসলাম
August 21, 2026 1:57 pm

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরীর পরিচয় তথ্য-প্রযুক্তির সহায়তায় শনাক্ত করেছে শাহবাগ থানা পুলিশ। নিহত কিশোরীর নাম মিম আক্তার (১৫)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।​গ্রেপ্তার কৃতরা হলেন,এ বি এম আব্দুর রাজ্জাক (৪৭), মো. ফয়সল আহমেদ (৩৫) ও রাহেমা খাতুন রেশমা (২৯)।
​

পুলিশ সূত্রে জানা যায়, গত (১২ আগস্ট) ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে ওই কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর তদন্ত শুরু করে। পরবর্তীতে তথ্য-উপাত্ত ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে নিহত কিশোরীর পরিচয় নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এই ঘটনায় (১৩ আগস্ট) শাহবাগ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয় এবং ঘটনা তদন্তে শাহবাগ থানা পুলিশের একটি বিশেষ টিম গঠন করা হয়।​মামলার তদন্ত, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোর সোয়া পাঁচটার দিকে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
​

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, অপরাধ আড়াল করার উদ্দেশ্যে আসামিরা মিম আক্তারের মরদেহ ঢামেক হাসপাতালের সামনে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রেপ্তার এড়াতে তারা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের বাসা ছেড়ে রাতারাতি সপরিবারে আত্মগোপনে চলে গিয়েছিল।
​

মৃত্যুর সঠিক কারণ, ঘটনার মূল রহস্য এবং কেন লাশ ঢামেকের সামনে ফেলে রাখা হয়েছিল—এসব বিষয় জানতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানান, এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে ইউনুস সরকার

ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা,ভোট হবে ৫ ধাপে, শুরু হবে ২১ জানুয়ারি

চট্টগ্রাম বন্দরে এক বছরে রাজস্ব বেড়েছে ৯৯৯ কোটি টাকা

শাহজাহানপুরে রাস্তা পারাপারের সময় অফিস স্টাফ বাসের ধাক্কায় এক নারীর মৃত্যু

জনতার গণপিটুনিতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবকের মৃত্যু

তেলের পর্যাপ্ত মজুত আছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার

নানার বাড়িতে বেড়াতে এসে তিতাসে পানিতে ডুবে প্রাণ গেলো চার বছরের এক শিশুর

মহাশিবরাত্রী ব্রত উপলক্ষে দক্ষিণেশ্বরী কালী মন্দিরে প্রথম প্রহরে শিবস্নান ও মৃত্যুঞ্জয় যজ্ঞ

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬