টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 5 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের ৪ সীমান্ত দিয়ে ‘পুশইন’ চেষ্টা বিজিবির বাধায় পণ্ড

প্রতিবেদক
লালমনিরহাট প্রতিনিধি
June 5, 2026 10:18 pm

লালমনিরহাটের চারটি পৃথক সীমান্ত এলাকা দিয়ে ৩৩ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) ভোরে জেলার বড়খাতা, পয়ষট্টিবাড়ি, দুর্গাপুর ও দিঘলটারী সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ১৫ বিজিবি ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

বিজিবির তথ্য অনুযায়ী, ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের আওতাধীন বড়খাতা বিওপি এলাকায় ভোর ৫টার দিকে ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে একই সময়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দুর্গাপুর ও দিঘলটারী সীমান্ত এলাকায় আরও ১২ জন ব্যক্তির উপস্থিতি শনাক্ত করে বিজিবি। তাদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

সীমান্তে অবস্থানরত বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় অংশেই অবস্থান নেয়। তাদের পরিচয় ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট বিএসএফ ইউনিটের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আমিও বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্ত এলাকায় অবস্থান করছি।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হরমুজ প্রণালিতে নিখোঁজ ২০০ মিলিয়ন ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

আল-আকসা মসজিদে ঈদের নামাজ আদায়ে মুসল্লিদের উপচে পড়া ভিড়

নির্মানাধীন ভবনে ছয় তলা থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে অনশন কর্মসূচি

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

ইরানি হামলার ২৪ ঘণ্টা পরও কুয়েত বিমানবন্দরে জ্বলছে আগুন,মধ্যপ্রাচ্যজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা

সৌদি সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরে ৭৪ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩

১৪ বছর পর এভারেস্টের পথে বাংলাদেশি নারী