টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পাকিস্তান প্রেসিডেন্টের অভিনন্দন

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 21, 2026 3:48 pm

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (২১ আগস্ট) পাকিস্তান হাইকমিশনের পেজে দেওয়া এক অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে এবং দেশের জনগণের কল্যাণে আরও এগিয়ে যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, অভিন্ন ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক গতি তৈরি হওয়ায় তিনি স্বাগত জানান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

জারদারি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

এ সময় রাষ্ট্রপতিকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, মির্জা ফখরুলের পাকিস্তান সফর দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা গভীর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে।

অভিনন্দন বার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব সফলভাবে পালনের জন্য শুভকামনা জানান আসিফ আলী জারদারি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান (সুজন) কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে আত্মহত্যা

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

রাজধানীর উত্তরায় এপিবিএন কার্যালয়ের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম গাজী ও তার স্ত্রী বিরুদ্ধে দুর্নীতি-অপকর্মের অভিযোগ দুদকে! 

ঈদ যাত্রায় বাড়ি ফেরা রোববার থেকে পাওয়া যাবে বিআরটিসির অগ্রিম টিকিট

মহিলা এমপি হতে পারেন বিএনপি থেকে ৪ বার মীরপুরের কমিশনার মেহেরুন্নেসা হক

মোটরসাইকেল সিএনজি সংঘর্ষে দুইজনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রূপনগরে ভয়াবহ আগুন দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত ৯,ও জাতীয় বার্নে চিকিৎসাধীন ২

ডিমলায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহ শুরু, তথ্য নেওয়া হবে ৭৭ হাজার পরিবারের