টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা

প্রতিবেদক
চাঁদপুর প্রতিনিধি
August 21, 2026 7:10 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে তার নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রী তারেক রহমান, মির্জা আব্বাসসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে ‘অশালীন বক্তব্য’ দেওয়ার অভিযোগে নাসীরুদ্দীন পাটোয়ারীকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। একই সঙ্গে জামায়াতকে প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বুধবার বিকালে চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

 

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বিএনপি নেতারা

বক্তব্যে তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা এবং তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন। রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান তিনি।

এর আগে চাঁদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

পবিত্র আশুরা আজ

সরকার, সরকারি প্রাথমিকে দিতে হবে না পরীক্ষার ফি: গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা

বিয়ের পিড়িঁতে নাসিরনগরের কৃতি সন্তান আলোচিত টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ভাঙচুর

এবার ঈদে দেশে কোনো পশুর সংকট নেই, এক কোটি পশু কোরবানি হবে: কৃষিমন্ত্রী

খেটে খাওয়া মানুষের জন্য দেওয়া বাজেটকে অনেকে গণবিরোধী বলে: প্রধানমন্ত্রী

ঝিনাইদহ জামায়াতের ইফতার মাহফিল ও ঐক্যের ডাক

২৮০ কোটি টাকায় বিলাসবহুল সুপারইয়ট কিনলেন নেইমার