টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতের শীর্ষ আইনজীবীদের নিয়ে বার কাউন্সিলের অ্যাডহক কমিটি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 1, 2026 8:47 am

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য বিএনপি-জামায়াতপন্থি শীর্ষ আইনজীবীদের নিয়ে ১৫ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। অ্যাডহক কমিটিতে জামায়াতের দুইজন শীর্ষ আইনজীবী ও এনসিপির একজন আইনজীবীকে রাখা হয়েছে।অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে চেয়ারম্যান থাকবেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

অ্যাডহক কমিটি সদস্যরা হলেন— সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, এ এইচ এম মুশফিকুর রহমান তুহিন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, নাসির উদ্দিন অসীম, সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট আলী আসগর, অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম এবং সিনিয়র অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিলন। তারা সবাই বিএনপিপন্থি আইনজীবী হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অ্যাডহক কমিটিতে জামায়াতের দুই আইনজীবী হলেন, অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার, সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অ্যাডহক কমিটিতে স্থান পেয়েছেন এনসিপির মোহাম্মদ হোসেন লিপু।

মঙ্গলবার (৩০ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, Bangladesh Legal Practitioners and Bar Council Order, 1972 এর Article 4-এর Clause (2)-এ প্রদত্ত ক্ষমতাবলে এই অ্যাডহক বার কাউন্সিল গঠন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অ্যাডহক বার কাউন্সিল আগামীকাল ১ জুলাই ২০২৬ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার ভূমিদস্যু বাদশার আতঙ্কে জিম্মি এলাকাবাসী

বীরগঞ্জে “সবুজ ও পরিচ্ছন্ন বীরগঞ্জ” কর্মসূচির শুভ উদ্বোধন

কমছে অস্ত্রের মজুদ,অস্ত্র উৎপাদন বাড়াতে গাড়ি নির্মাতাদের দ্বারস্থ পেন্টাগন

কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

শেষ বিকেলে আউট মুমিনুল, ১৫৬ রানের লিড বাংলাদেশের

মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার বিএনপি নেতা আবু হানিফ মিয়ার ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

এবারও বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর

নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা