টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে শপিংমলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ১৬

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 22, 2026 12:13 pm

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিংমলে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন, যাদের মধ্যে ২৩ শিশু রয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনের বেলায় শহরটির সবচেয়ে বড় শপিংমলে এই হামলা চালানো হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলাটিকে অত্যন্ত নিষ্ঠুর ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হামলাটি দুই দফায় চালানো হয় এবং দ্বিতীয় দফায় ঘটনাস্থলে থাকা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, আগেই আগুনে জ্বলতে থাকা শপিংমলটিতে দ্বিতীয় দফায় একটি ড্রোন আঘাত হানে। হামলার বিষয়ে রাশিয়ার সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রধান ওলেক্সান্দর হানঝা জানান, ক্রিভি রিহের ওই শপিংমলে এখনো নয়জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। হামলায় আহত ১৩০ জনের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং জীবিতদের সন্ধানে ইউক্রেনের আরও চারটি অঞ্চল থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বর্তমানে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পুরান ঢাকার বংশালে চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার

রাজারহাটে পঁচা সুপারি এখন আয়ের উৎস, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান

মির্জা আব্বাসকে নেওয়া হলো মালয়েশিয়ায়

পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার

ছয় মিনিটের ঝড়ে মরক্কোকে কাঁদিয়ে প্রথম সেমিফাইনালে ফ্রান্স

ইসরায়েলে আঘাত হেনেছে ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল

ফ্যামিলি-কৃষক কার্ড ও খাল খনন কর্মসূচি বাস্তবায়নে সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে ট্রাম্পের আপত্তি

নাসিরনগরে উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব