টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 22 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ভুয়া সোর্স পরিচয়ে প্রতারণা: গ্রেফতার ১

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 22, 2026 6:32 pm

রাজধানীর পল্টন এলাকায় পুলিশের ‘সোর্স’ পরিচয়ে প্রতারণার অভিযোগে মোঃ নজির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গত শুক্রবার বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হলে আদালত নজিরকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি থেকে সব তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেফতারকৃত নজির হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। বিশেষ করে মতিঝিল, পল্টন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কেন্দ্রিক বিভিন্ন মামলার আসামিদের অসহায় স্বজনরাই ছিল তার মূল লক্ষ্য।

কোনো মামলার আসামি গ্রেফতার হলে বা আইনি জটিলতায় পড়লে নজির তাদের স্বজনদের সাথে যোগাযোগ করত। এরপর মামলা থেকে নিষ্কৃতি, দ্রুত জামিন করিয়ে দেওয়া কিংবা সাজা কমিয়ে দেওয়াসহ বিভিন্ন আইনি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিত।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ডাকাত চক্রের সর্দারসহ আটক-৭

বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আসিফ নজরুল

তেল আবিবে মহাপ্রলয়ের শঙ্কা আকাশে উড়ছে হাজার হাজার কাক, ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা

তিতাসে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে, সেগুলো মানুষের মন থেকে আমরা মুছে দেব: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদের যাঁতাকলে ভঙ্গুর দেশ এবার পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে মাদার তেরেসা অ্যাওয়ার্ড প্রদান -২০২৬

কুড়িগ্রাম জেলার সোনাহাটে এস.কে. এস কিন্ডার গার্টেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

সুনামগঞ্জ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে দুর্নীতি ও অপকর্মের জন্যা স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড