টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 23 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 23, 2026 10:08 pm

বাংলাদেশ পুলিশে কর্মরত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পদোন্নতি পাওয়া ঊর্ধ্বতন ৫ পুলিশ কর্মকর্তা হলেন- রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসান।

এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের রোববারের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাদের ‘অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক’ (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

হরমুজ প্রণালির পর ওমান উপসাগর দখলে নেওয়ার দাবি ইরানের

হাদির খুনিদের তথ্য প্রকাশে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের

প্রাথমিক শিক্ষক মন্ডলীরাই জাতির নেতা  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান।

তৃণমূলের প্রতীক জোড়াফুল হাতছাড়া হলো মমতার

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান

কুড়িগ্রাম সদর হাসপাতালে পুনরায় যোগদান করলেন প্রধান সহকারী ইউনুস আলী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

বাঁশখালীতে আগুনে পুড়ে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

‎‘আমি কারও জমি চাই না, শুধু নিজের জমি চাই’-সাভারে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ