টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো রিকশাচালকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 11, 2025 4:47 pm

রাজধানীর কামরাঙ্গীরচর থানার মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরি সামনে অজ্ঞাত ছিনতাইকারী ছুরিকাঘাতে আকরাম হোসেন (২৭) নামের এক অটো রিকশাচালক নিহত।

বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর)সন্ধ্যা সাড়ে ৭টা দিকে চিকিৎসাধীন অবস্থায়১০১ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তাকে নিয়ে আসা শামীম মিয়া জানান,নিহত পেশায় একজন অটো রিক্সা চালক দিবাগত তিনটার দিকে কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরি সামনে দিয়ে রিকশা চালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী তাকে গতিরোধ করে। পরে তাকে ঘাড়ে বাম পাশে ও পেটের বাম পাশে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোর পাঁচটার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানা কলকি- পারা এলাকার ধলু শেখের সন্তান। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি(শাহ আলমের ডিশ অফিসের গলি )এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা

আটক ফ্লোটিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

নারী ও শিশু নির্যাতন দমন আইনের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সিদ্দিক সরদার গ্রেফতার

দিনাজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

বিএনপি নেতার গাড়ি প্রবেশ নিশ্চিতে কাটা হলো বেড়িবাঁধের ২০টি গাছ!

সিরিজ বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল

ডিসেম্বর-জানুয়ারি না আমরা আপনাকে কালকেই চাই: চিফ প্রসিকিউটর