টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 26 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি আশুলিয়া থেকে গ্রেপ্তার

প্রতিবেদক
টাঙ্গাইল প্রতিনিধি
August 26, 2026 2:08 pm

টাঙ্গাইলের নাগরপুরে এক বিধবা নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মো. আলমগীর ফকিরকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

র‌্যাব-১৪-এর সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প ও র‌্যাব-৪-এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী ও ঘটনায় জড়িত আসামিরা পূর্বপরিচিত। গত ১ আগস্ট সন্ধ্যায় আলমগীর ফকিরের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ওই নারী রওনা দেন। পথিমধ্যে একটি নির্জন এলাকায় আগে থেকে অবস্থান নেওয়া আসামিরা তাকে জোরপূর্বক দলবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তার স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নাগরপুর থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারা এবং দণ্ডবিধির ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মামলা হওয়ার পর আলমগীর ফকির আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে র‌্যাব-১৪ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল।

গ্রেপ্তার আলমগীর ফকিরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অধ্যাদেশ বাতিলের চাপ রাজনৈতিক অঙ্গন থেকেই আসছে: টিআইবি

দিন যতই যাচ্ছে, ফলের দাম ততই বাড়ছে

দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষোভ, নিন্দা জানালেন ছাত্রনেতা হিমেল খান

ইরান থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ১৮৬ বাংলাদেশি

৭০ এর নির্বাচনের যাদের বিরুদ্ধে লড়েছিলাম আজ আবার তারাই আমার প্রতিপক্ষ- বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক গলফ টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়লেন কুমিল্লার গলফার আফশান আনিস

নাসিরনগরে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার কমিটি গঠনঃ ওমর ফারুক সভাপতি ও ছায়মা আক্তার সম্পাদক

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতিকারীদের ছাড় নয়: বিমান প্রতিমন্ত্রী

মাইলস্টোনে দগ্ধ ভর্তি ৩৩ (আইসিইউ) তে ৩জন পোস্ট অপারেটিভে১১জন ক্যাবিনে ১৯ জন