টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 15 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে ক্ষোভ, নিন্দা জানালেন ছাত্রনেতা হিমেল খান

প্রতিবেদক
মোঃ শান্ত খান
October 15, 2025 11:12 pm

সাভার ও আশুলিয়ার জনপ্রিয় রাজনীতিক, সজ্জন ও সদালাপী নেতা দেওয়ান মঈন উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে একটি কল রেকর্ডকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনাকে ঘিরে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক, ঢাকা জেলা উত্তর ছাত্রদল এবং সাবেক পাঠাগার-বিষয়ক সম্পাদক, বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদল, সাভার পৌর ছাত্রদল সভাপতি পদপ্রার্থী মোঃ মোশারফ হিমেল খান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক বিবৃতিতে তিনি বলেন,দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ভাই অত্যন্ত সজ্জন, সদা হাস্যোজ্জ্বল ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি দেওয়ান পরিবারের কৃতি সন্তান। সমাজে যারা ভালো কাজ করেন, উন্নয়ন ও মানবসেবায় যুক্ত— তাদের কাছে বিপ্লব ভাই প্রিয় মানুষ। আর যারা চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখল, জুলুম ও নির্যাতনে লিপ্ত— তাদের কাছে তিনি প্রতিবাদী কণ্ঠস্বর।

তিনি আরও বলেন,সাম্প্রতিক প্রকাশিত একটি কল রেকর্ডে কোথাও বিপ্লব ভাই হুমকি বা অশালীন ভাষায় কথা বলেননি। বরং একাধিকবার উস্কানি দেওয়া সত্ত্বেও তিনি সংযমের পরিচয় দিয়েছেন। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

হিমেল খান বলেন, এই ধরনের অপপ্রচার নেতার জনপ্রিয়তাকে বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সাভার-আশুলিয়ার মানুষ দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব ভাইকে জানে একজন নির্ভীক, সমাজসেবী ও জনগণের নেতা হিসেবে।

শেষে তিনি সংশ্লিষ্ট মহলের উদ্দেশে বলেন,আমরা সকলেই যেন সত্যকে জানি, মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তি থেকে দূরে থাকি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্র ও গুলি

মোংলায় বিকাশ-নগদের সিম ক্লোন করে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৯

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

কুমিল্লার ১১ আসনে ১,৪৯১ কেন্দ্রে পৌঁছাচ্ছে ব্যালট ও ভোটের সরঞ্জাম

কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক

ওষুধ, বস্ত্র ও সামুদ্রিক খাতে সহযোগিতায় বাংলাদেশ-মরক্কো একমত

সরকার বাধ্যতামূলক অবসরে পাঠালো পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে

ট্রাম্পের মাথার জন্য ১২৩ কোটি টাকা পুরস্কার ঘোষণা

কারাগারে বাড়ছে বন্দি-ধারণক্ষমতার চেয়েও বেশি, মৃত্যু গুলো রহস্যজনক

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকের চাঁপাই নিহত ৩ জন