টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
August 27, 2026 9:11 am

নেপাল ও চীনের সীমান্তে ভয়াবহ বন্যায় প্রাণহানি, নিখোঁজ ও ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর শোক জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

তিনি বন্যায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এক বার্তায় গুতেরেস বলেন, ভয়াবহ বন্যায় অনেক মানুষের প্রাণহানি ঘটেছে, অনেকে নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে; এ ঘটনায় তিনি গভীরভাবে দুঃখিত।

ক্ষতিগ্রস্ত সবার প্রতি সংহতি জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, নেপাল সরকারের নেতৃত্বে চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করতে জাতিসংঘের বিভিন্ন দল ও অংশীদাররা সরঞ্জাম ও জনবল পাঠানোর উদ্যোগ নিয়েছে।

এর আগে নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিবিসির খবরে বলা হয়েছে, নেপাল পুলিশ ১৫৭টি মরদেহ উদ্ধার করেছে। দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাড়ে ৫২ কেজি গাজাসহ আটক-২

ঢামেকে পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ (পরিদর্শক) মোঃ হাবিবুর রহমান

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রাজারহাটে মোবাইল কোর্টে ১ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ছাই

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ২৫

রাঙ্গামা‌টি‌তে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

নারায়ণগঞ্জের বন্দরে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ