টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 17 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 17, 2026 9:15 pm

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার অকাল মৃত্যুর সংবাদে দেশের চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় এ অভিনেতাকে একনজর দেখতে শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন হাসপাতাল চত্বরে। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ জড়ো হয়েছেন তার বাসভবনে। হাসপাতাল সূত্রে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল।

তিনি জানান, বিকেল ৫টার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামস সুমন। পরে বিষয়টি তিনি অভিনেতা শাহাদৎ হোসেনকে জানান। দ্রুত তাকে রাজধানীর গ্রিন রোড এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সুজাত শিমুল আরও জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্ডিয়াক অ্যারেস্টে এই অভিনেতার মৃত্যু হয়েছে।

একসময় টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ ছিলেন শামস সুমন। মঞ্চনাটক দিয়ে অভিনয় জীবন শুরু করে তিনি ছোট পর্দা ও বড় পর্দা—দুই মাধ্যমেই সাফল্যের সঙ্গে কাজ করেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে টিভি নাটকে তুলনামূলক কম দেখা গেছে তাকে

শামস সুমন অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে—‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘চোখের দেখা’, ‘প্রিয়া তুমি সুখী হও’, ‘আয়না কাহিনি’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘জয়যাত্রা’, ‘নমুনা’ ও ‘হ্যালো অমিত’।

২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

উল্লেখ্য, তিনি রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

মার্কিন নৌ-অবরোধ না তুললে লোহিত সাগরের বাণিজ্য পথ বন্ধের হুমকি ইরানের

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ ফতুল্লা গিরিধারা গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচজন

কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত লিফট‍ম‍্যান

২৬ টি মাদক মামলার এজাহারভূক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার

দাউদকান্দিতে পিকআপের গোপন চেম্বারে ৩৬ হাজার ইয়াবা, সঙ্গে পিস্তল-গুলি আটক-১

ইথিওপিয়ার রাষ্ট্রপতির সাথে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

কদমতলীর শনির আখড়ায় এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

নবম পে স্কেল বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’