টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 27 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে কোনাবাড়ীতে ১২ ঝুটের গোডাউনে আগুন

প্রতিবেদক
গাজীপুর প্রতিনিধি
August 27, 2026 2:32 pm

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ১২টি ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে এদিন ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওলিয়াবাড়ী এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছিল।

তিনি জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনের দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড মঞ্জুর

লন্ডনের ইলফোর্ডে গ্রেটারচট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড বাড়াচ্ছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

হাটহাজারী-বায়েজিদ আংশিক আমার ঘর, এলাকাব জনগণ আমার পরিবার: মীর হেলাল

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

বেইজিংয়ে ট্রাম্পের উপস্থিতিতেই পুতিনের চীন সফরের ঘোষণা

ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের জাকজমক অভিষেক অনুষ্ঠান

দেশনেত্রী বেগম খালেদা জিয়া: নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়

অতিরিক্ত আইজিপি হলেন ৫ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প