টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 18 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তার আড়ালে ভূখণ্ড বাড়াচ্ছে ইসরায়েল: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
April 18, 2026 10:06 pm

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়াচ্ছে এবং ‘নিরাপত্তা’কে অজুহাত হিসেবে ব্যবহার করে নিজেদের ভূখণ্ড বাড়ানোর চেষ্টা করছে। শনিবার (১৮ এপ্রিল) আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইসরায়েলের কার্যক্রম প্রকৃতপক্ষে আত্মরক্ষার জন্য নয়, বরং ভূখণ্ড সম্প্রসারণের কৌশলের অংশ। তার দাবি, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার নিরাপত্তাকে একটি ‘ঢাল’ হিসেবে ব্যবহার করছে, যার আড়ালে দখলদারিত্ব জোরদার করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ফিদান আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যে ইসরায়েল কেবল আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু বাস্তবে গাজা, পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ছাড়াও লেবানন ও সিরিয়ার বিভিন্ন এলাকায় তাদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হওয়া জরুরি। অঞ্চলটিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সম্মান করা প্রয়োজন। পাশাপাশি, কোনো দেশের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করে দীর্ঘস্থায়ী শান্তি অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎আশুলিয়ায় চিকিৎসকের গাড়ি পুড়িয়ে দিল আ.লীগ নেতা

পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

গুজবের মহোৎসব চলছে,এটা পরাজিত শক্তির বড় হাতিয়ার প্রধান উপদেষ্টাঃ- ড.মুহাম্মদ ইউনূস

ভারতে বাংলাদেশিদের হোটেলে থাকার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

বীরগঞ্জে বিএনপির মরিচা ইউনিয়ন নির্বাচনী জনসভা

কুমিল্লায় সিএনজি ফিলিং স্টেশনে আগুন

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী