টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 29 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে শিশুকে কুপিয়ে হত্যা, জনতার হাতে আটক ঘাতক

প্রতিবেদক
বগুড়া প্রতিনিধি
August 29, 2026 9:17 am

বগুড়ার নন্দীগ্রামে খেলাধুলার সময় ৭ বছর বয়সী শিশুকে কুপিয়ে নৃশংস হত্যার ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে শিশু হত্যাকান্ড ঘটে। ​নিহত আমেনা খাতুন (৭) ওই গ্রামের আনোয়ার হোসেনের কন্যা। অভিযুক্ত আবু হোসাইন (৩৫) একই এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে বাড়ির বাইরে খেলাধুলা করছিল শিশু আমেনা। এসময় তাকে দেখে হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে হোসাইন। ধারালো দা দিয়ে কুপিয়ে জখম ও লাঠি দিয়ে শিশুকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় উদ্ধারের চেষ্টা করা হলেও ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। তাৎক্ষণিক অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দেয় স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয় পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানা যায়নি। অভিযুক্ত যুবক মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছে তার পরিবার। নৃশংস হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।

​নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, আটক যুবককে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। সে মানসিক ভারসাম্যহীন কিনা, যাচাই এবং তদন্ত শেষে ঘটনার বিস্তারিত বলা যাবে। শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা রেকর্ড হবে।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গেন্ডারিয়ায় গোলাগুলি, পুলিশের লুণ্ঠিত ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার, গ্রেফতার ৫

ওলামায়ে হক্কানি ও আমরা এক দল: হেফাজতের আমির

পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধসহ ১৫ বিষয়ে ইরানের সাথে সমঝোতার দাবি ট্রাম্পের

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের টিফিন ভাতা পাঁচ গুণ বৃদ্ধির প্রস্তাব

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ এক নারীর মৃত্যু

বিগত স্বৈরাচার ও অন্তর্বর্তীকালীন সরকার বাচ্চাদের জন্য টিকা আনেনি: প্রধানমন্ত্রী

নিটল মটরস এর কর্মচারী আরফানের হাতে আলাদীনের চেরাগ,‘বেতন ৩৩ হাজার,‘মালিক শতকোটি টাকার’এর উৎস কোথায় ! 

বালিয়াকান্দিতে মসজিদের ইমামদের সাথে হারুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিআরটিএ’র মেট্রো -৪ সার্কেলের আওয়ামী লীগের দোসর ও দুর্নীতিবাজ উচ্চমান সহকারী হারুন ইসলাম এখনো বহাল তরীয়তে রয়েছে। অবৈধভাবে অঢেল সম্পদের মালিক বলে অভিযোগ উঠেছে

এফবিসিসিআই’র প্রশাসকের সঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক,দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান