টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, ৬১ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদক
ময়মনসিংহ প্রতিনিধি
August 30, 2026 8:59 am

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ছমির উদ্দিন (৬১) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে গ্রেপ্তার ছমির উদ্দিনকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ বছর বয়সী ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা প্রবাসে থাকায় সে মায়ের সঙ্গে বাড়িতে থাকত।

অভিযোগ রয়েছে, গত ২৫ আগস্ট বিদ্যালয়ে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ছমির উদ্দিন ওই শিশুকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্থানীয় একটি কলাবাগানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পরে শিশুটিকে ১০০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানালে স্থানীয়ভাবে ঘটনাটি মীমাংসার চেষ্টা করা হয়। শুক্রবার বিকেলে সালিশ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত ছমির উদ্দিনকে আটক করে।

পরে শুক্রবার রাতে শিশুটির মা বাদী হয়ে পাগলা থানায় মামলা দায়ের করেন।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। একই সঙ্গে তার জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাজার ব্যবস্থাপনায় দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

কুয়েতে ইরান সমর্থক গোষ্ঠীর হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ওয়াইফাই শ্রমিকের মৃত্যু

কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদলে ১৬ বোতল স্কাফ সিরাপসহ নারী গ্রেপ্তার

রাজধানীতে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরাদেহ উদ্ধার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

‎‘জনগণের জানমাল রক্ষায় রাজপথে প্রস্তুত যুবদল’-যুবদল নেতা নাহিদ

এশিয়া পোস্টের উদ্বোধনে কুমিল্লায় কেক কাটা ও আলোচনা সভা

অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী