টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 30 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ডিএমপির ৮ কর্মকর্তা বদলি, কূটনীতিপাড়ায় নতুন ডিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 30, 2026 10:19 pm

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে (কূটনীতিপাড়া) নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার (৩০ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি হওয়া তিন উপ-পুলিশ কর্মকর্তারা হলেন- ডিএমপির মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এছাড়া বদলি হওয়া পাঁচ এডিসি হলেন- গোয়েন্দা মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা গুলশান বিভাগে, কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে, ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, গোয়েন্দা রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা রমনা জোনাল টিমে বদলি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক

কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ

এক দিনে সারা দেশে ৮৮ হাজার লিটার তেল উদ্ধার: জ্বালানি বিভাগ

ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের সাথে ব্যারিস্টার রুমিন ফারহানা সৌজন্য সাক্ষাৎ

বীরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও মাহফিল

হাদি হত্যা মামলার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ১৫ জুলাই

মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলন

ইসরায়েলে হিজবুল্লাহর সিরিজ রকেট হামলা

ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই