টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 22 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলাবাগান এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা গুলিবিদ্ধ

প্রতিবেদক
কে এস ইসলাম
February 22, 2026 6:32 pm

রাজধানীর কলাবাগান থানা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মোঃ শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি’ নেতা গুলিবিদ্ধ।আহত কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক।

সোমবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে। পরে গুলি বিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে দশটার দিকে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গুলিবিদ্ধ শফিকুরকে নিয়ে আসা শাহপরান জানান,রাত সাড়ে নয়টার দিকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা শফিকুর কে লক্ষ্য করে গুলি করলে তার বাম হাতের তালুতে গুলি বিদ্ধ হলে।আমরা প্রথমে তাকে উদ্ধার করে কমফোর্ট হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, শফিকুর কলাবাগান থানার১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার সিদলাই গ্রামে মৃত মফিদুল ইসলামের ছেলে বর্তমানে টঙ্গীর মধ্যবিদ্যা রোড এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তের গুলিতে মোঃ শফিকুর রহমান নামে এক বিএনপি’র নেতা গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসা চিকিৎসাধীন রয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানা কে অবগত করা হয়েছে। আহত কলাবাগান থানার ১৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারন সম্পাদক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিজস্ব তৈরি ‘ফাতাহ-৪’ ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান

ঢাকার ঈদ জামাত ও ফাঁকা নগরীর নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

কুমিল্লায় প্রথম আলো ডেইলি ষ্টার সহ ছায়ানট ও উদিচিতে হামলার প্রতিবাদে মানববন্ধন

মিরপুরে বিআরটিএতে ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা ৩ দালালকে আটক করেছে

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার

শিবগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে মিথ্যা প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা

রাউজানস্হ পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা

ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য এক- মানবকল্যাণ :কুমিল্লায় কৃষিমন্ত্রী

কুমিল্লায় বিএনপির অফিস ভাঙচুর; ৩১ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার