টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 31 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সহপাঠী মিলে শিক্ষার্থীকে হত্যা করে দুর্ঘটনার নাটক, গ্রেপ্তার ২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
August 31, 2026 12:41 pm

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফুট সড়কের ভূইয়া বাড়ি ব্রিজসংলগ্ন লেকে মেহেদী হাসান দিগন্ত (১৮) নামে এক শিক্ষার্থীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তার পাঁচ সহপাঠীর বিরুদ্ধে। হত্যার পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে পূর্বাচল ৭ নম্বর সেক্টরের আলমপুর এলাকার ভূইয়া বাড়ি ব্রিজের নিচে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রোববার (৩০ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন জানান, গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলে পড়াশোনার সময় ছয় সহপাঠীর মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই পূর্ববিরোধের জের ধরে মেহেদী হাসান দিগন্তকে পূর্বাচলের ভূঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, দিগন্তকে প্রথমে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশে ব্রিজের নিচে লেকের পানিতে কাদার নিচে লুকিয়ে রাখা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলও পানিতে ফেলে দেওয়া হয়।

হত্যাকাণ্ডের পর ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা হিসেবে সাজিয়ে দিগন্তের স্বজনদের কাছে বিষয়টি প্রচার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে তুহিন ও আব্দুল্লাহ নামে দুই সহপাঠীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় এবং ১২ ঘণ্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন হয় বলে দাবি পুলিশের।

এ ঘটনায় নিহতের বড় ভাই শান্ত ইসলাম রাব্বি বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মেহেদী হাসান দিগন্ত গাজীপুর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। দিগন্ত ও অভিযুক্ত পাঁচজন গাজীপুর বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলে একই শ্রেণিতে পড়াশোনা করতেন।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে পূর্বশত্রুতার

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

কুমিল্লায় চোরের দেয়া তথ্যে জামাত নেতার ওয়ারড্রবে মিললো অস্ত্র ও গুলি

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

তিতাসে গোপালপুর নিউস্টার স্পোটিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

আইওএম ও ইউএনএইচসিআর-এর বিবৃতি বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহতের শঙ্কা

কুমিল্লায় এসআরবি-১১ এর অভিযানে ২৩৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ আটক-১

নানিয়ারচর জোন কর্তৃক দরিদ্র পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ