টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 2, 2026 11:21 pm

চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন মাস শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়িয়েছে ৬ লাখ ৬ হাজার কোটি টাকা। যা বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। যেখানে চলতি বছরের মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা। যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংক বলছে, উল্লেখ্য সময়ে ঋণ বিতরণের সঙ্গে সঙ্গে নতুন ঋণ খেলাপি কম হয়েছে। তবে পূর্বের খেলাপি ঋণের সুদ ও উচ্চ আদালতের আদেশের ইতিবাচক আদেশের ফলেও খেলাপি ঋণ বেড়েছে।

এর আগে, চলতি বছরের শুরুতে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ, বছরের প্রথম ৬ মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬১ হাজার কোটি টাকার বেশি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় মঈনসহ গ্রেপ্তার ৭

চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান: মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সারসহ আটক ৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

আজ কুমিল্লায় মক্কা হসপিটালের শুভ উদ্বোধন 

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

এবার সংসদে ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেইঃ ব্যারিস্টার রুমিন ফারহানা

এআই ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

কুড়িগ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব রায়হান কবীর আর নেই-

তিতাসে সরিষা চাষে সাফল্যের উজ্জ্বল সম্ভাবনা, আশাবাদী কৃষক

নাসিরনগরে পবিত্র শোহাদায়ে কারবালা শীর্ষক সেমিনার