টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 11 June 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগে প্রশাসনের অভিযান, জরিমানা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
June 11, 2026 11:29 pm

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় সিএনজি স্টেশনে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সিএনজি ।

চালক এবং দুই বাস মালিক কর্তৃপক্ষকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উভয়কে অর্থ দন্ড করা হয়।
আজ বৃহস্পতিবার ১১ জুন দুপুরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহেল আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানাযায়, নাসিরনগর উপজেলা সদর
থেকে সরাইল বিশ্বরোড সিএনজি চালকরা সাধারণ যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে সিএনজি চালককে ভ্রাম্যমান আদালতে অর্থ দন্ড করা হয় এবং নাসিরনগর থেকে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে দুই বাস মালিক কর্তৃপক্ষকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৪২০০ টাকা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।

এই অভিযান পরিচালনায় সহযোগিতা করেন নাসিরনগর থানা পুলিশ প্রশাসন ও আনসার বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাহেল আহমেদ

প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন যাবত নাসিরনগর উপজেলায় কিছু অসাধু গাড়ি চালক সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করে আসছিল।
সাধারণ যাত্রীদের স্বার্থ রক্ষা এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পল্লবীর মিল্লাত ক্যাম্পের সামনে দুর্বৃত্তের গুলিতে বিএনপির কর্মী আহত

সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার ৩২

দফতর হারাচ্ছেন দুই মন্ত্রী

সাদিক কায়েমের মেয়র প্রার্থিতার ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট

রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ে বেনজীরের জামিন বাতিল করতে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

ঢাকা–১৯ আসনে বিএনপি প্রার্থী ডা. সালাউদ্দিন বাবু ভাইয়ের সমর্থনে লিফলেট বিতরণে মাঠে ছাত্রদল নেতা মোশারফ হিমেল

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার

চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

দল পুনর্গঠনের লক্ষ্যে শিবরামপুরে বিএনপির মতবিনিময় সভা, ও বৃক্ষরোপণ করলেন এমপি মনজুরুল ইসলাম