টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 2 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন মির্জা আব্বাস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 2, 2026 11:23 pm

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। গতকাল বুধবার রাত সোয়া নয়টায় তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরেছেন।এসময় মির্জা আব্বাসকে বিমানবন্দরে তাকে অর্ভ্যথনা জানাতে বিএনপি কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওইদিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাইজভাণ্ডারী দর্শন জাগতিক ও আত্মিক জীবনের ভারসাম্যের দীক্ষা দেয় – মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী

ইরান হার না মানলে আরও ‘কঠোর আঘাত’ হানবে যুক্তরাষ্ট্র

দুদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আস্থার সম্পর্ক শক্তিশালী: প্রণয় ভার্মা

কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন

আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনসমর্থনে এগিয়ে আমিনুর রহমান

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ

জনগণ চাইলে কুমিল্লা বিভাগ হবে : প্রধানমন্ত্রী

প্রলোভনে রোগীর কাছ থেকে অর্থ আদায়, হৃদরোগ হাসপাতালে দালাল আটক

পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে প্রাণ কোম্পানির ডিলার উজ্জ্বল এর অপেশাদার আচরণে সেলস রিপ্রেজেন্টটিভ’রা চাকুরিচুত্ব