টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎সাভারে ভবনের বাঁশ খুলতে গিয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
শান্ত খান
September 3, 2026 7:41 pm

ঢাকার সাভারে নির্মাণাধীন তিনতলা ভবনের বাঁশ খুলতে গিয়ে মাটিতে পড়ে বিশেশ্বর (পরিচয় নিশ্চিত নয়) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সাভারের কাতলাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎নিহত বিশেশ্বরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাতলাপুর এলাকায় আনোয়ারুল ইসলামের তিনতলা বাড়ির বাঁশ খুলছিলেন বিশেশ্বর। এ সময় অসাবধানতাবশত তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
‎
‎খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
‎
‎এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এআই চ্যালেঞ্জ মোকাবিলায় দুটি প্রকল্প নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

৫.৭ মাত্রার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, ৭ জন নিহত, আহত ২ শতাধিক

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা

বহিস্কৃত নেতার কথায় বিভ্রান্ত না হওয়ার আহবান বিআরপির

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

ভারতীয় শাড়ীর আড়ালে ফের বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ ২ জন ভারতীয় নাগরিক গ্রেফতার

৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী: তারেক রহমান

ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি,স্বাগত জানালেন মন্ত্রীরা

চাঁদাবাজি

রাজধানীর কাফরুলে চাঁদাবাজি করতে গিয়ে দুই চাঁদাবাজ আটক