টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১ মহিলাসহ অর্ধশতাধিক আহত

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 4, 2026 9:00 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলায় পুকুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’ পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছে। এতে ঘটনাস্থলে টেটা বিদ্ধ হয়ে ১ যুবক নিহত ও উভয় পক্ষের মহিলা সহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

শুক্রবার  (৪ সেপ্টেম্বর ) জুম্মা নামাজ শেষে  ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর
উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,
উপজেলার বুড়িশ্বর গ্রামের দুই প্রভাবশালী গোষ্ঠী নয়া বাড়ির ফজলুল হক ও ডাইলা বাড়ির আব্দুল আউয়াল গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন যাবত পুকুরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল এ নিয়ে গত মাসে ব্রাহ্মণবাড়ীয়া জেলা আদালতে একটি মামলাও করা হয়।

পুকুরের মালিকানাকে কেন্দ্র করে শ্রীঘর বাজারের পাশে সরাইল – নাসিরনগর – লাখাই আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে   দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ জড়িয়ে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে টেটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলে আব্দুল আউয়াল গোষ্ঠীর আব্দুল আউয়ালের ছেলে নাজিমউদ্দীন (২৫) নিহত হয়।

পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে আসে।মুহূর্তের মধ্যেই এই খবর পুরো গ্রামে ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে সংঘর্ষে ১ জন নিহত ও মহিলাসহ উভয় পক্ষের অর্ধশতাধিক  লোক আহত হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহিনুল ইসলাম বলেন, সংঘটিত এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে।  সংঘাত এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে হতে ৮০ কেজি গাঁজা’সহ আটক-২

বীরগঞ্জে রাতের আধারে বসতবাড়িতে হামলা-ভাঙচুর

তিতাসে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ

অক্সফোর্ডে আন্তর্জাতিক সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মাননা পেলেন বাংলাদেশের সন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন

ঈদুল আজহার দিনে দেশজুড়ে থাকবে ঝোড়োবৃষ্টি

উদ্ধার হলো দৌলতদিয়া ফেরিঘাটে ডুবে যাওয়া বাসটি, চালক ও সহকারী হাসপাতালে

সৌদি পৌঁছেছেন ৪৬৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ৯

পাচার হওয়া ক্রিপ্টোকারেন্সি দেশে ফিরিয়ে এনেছে সিআইডি

ভারত সফর শেষে সুস্থ দেহে দেশে ফিরলেন কবিয়াল রবিশংকর দে রুবেল