ভাবুনতো একবার
লেখকঃ ইউনুস উদ্দিন আহমেদ
ঘুম ভাঙ্গার পর আর যদি না হয় ভোর
পূর্ব আকাশে যদি না ওঠে আর সূর্য ?
চারিদিক শুধুই অন্ধকার আর অন্ধকার
ভাবুন কতক্ষণ থাকবে আপনার ধৈর্য্য ?
সবার ঘরের বিদ্যুতের আলো যাবে নিভে
মানুষের চিৎকার চারিদিক থেকে আসবে।
চিন্তায় চিন্তায় শুকিয়ে যাবে সকলের জিভে
এমন সময় যদি আসে এই আনন্দময় ভবে।
মানুষের ক্ষুধা ভালবাসা হারিয়ে যাবে নিমেষেই
পরপারের চিন্তায় হারিয়ে যাবে সকলের ঘুম
সময় কাটবে মহান সৃষ্টিকর্তার কথা ভেবেই
যদি না থাকে আলো জগৎ জুড়ে চলবে কান্নার ধুম।
এমন সময় ভুলে যাবে পরম আত্নীয় স্বজনের কথা
নিজের চিন্তায় পাগল হয়ে ভুলে যাবে ধনসম্পদ
লোভ লালসা দৌড়িয়ে পালাবে বলতে পারবে না কথা
কিসের এতো বাহাদুরি উপকারে আসবে না সম্পদ।
প্রলয়ের আতংকে চোখ হবে অন্ধ ফিরবে সততা
কোনো লাভ হবে না মনে পড়বে অতীতের ভুল
পাপ পুণ্যের প্রশ্নের উত্তর মিলাতে পাবে ভিশন ব্যথা
পাপিষ্ঠ কষ্টে আর্তনাদ করে চিনবে না শান্তির কূল।
এমন এক রাত্রি আসবে আর হবে না সকাল
তা মনে পড়তেই কাঁপে অন্তর ভুলে যাই সকল ক্ষুধা
দিন থাকতে শুধরে নিতে চাই জীবনের সকল ভূল
আর যদি সময় না পাই মিলবে না পরপারের সুধা।



















