টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 4 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্বার

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
September 4, 2026 9:14 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় একটি খালের  ঝোপঝাড় থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলার ফান্দাউক এলাকার সরাইল -নাসিরনগর – লাখাই আঞ্চলিক মহাসড়ক ও মহা শ্মশানের পাশে খালের ঝোপঝাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফান্দাউক শ্মশানের পাশের একটি ঝোপঝাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৮ থেকে ৪০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই হত্যাকান্ডকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি, ভয় ও আতঙ্ক বিরাজ করছে সবার মনে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় তেল শোধনাগারে আগুন

‎স্বাস্থ্যখাতে নতুন প্রত্যাশার আলো: মো. ফেরদৌসের নিয়োগে আশাবাদী সংশ্লিষ্ট মহল

ঢামেকে রোগী মৃত্যু ইন্টার্ন চিকিৎসককে মারধর চিকিৎসা সেবা বন্ধ

পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ বন্ধে আইনি নোটিশ

আটলান্টিকে প্রমোদতরীতে ছড়াল বিরল ভাইরাস, তিনজনের মৃত্যু

র‍্যাব এক অর্থে সেভাবে থাকছে না, সম্ভবত নামও পাল্টাচ্ছে : তথ্য উপদেষ্টা

গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ কৌশল নিচ্ছে ইসরায়েল

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

উচ্চশিক্ষার জন্য ৭৪ লাখ টাকার বৃত্তি পেলেন মেধাবী জেমি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু