টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 5 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, ৫ লাখ টাকা ও ফোন গায়েব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 5, 2026 3:33 pm

মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে জমি বিক্রির নগদ টাকা নিয়ে জামালপুর থেকে ঢাকায় এসে রহস্যজনক ভাবে প্রাণ হারালেন মো. ইসমাইল হোসেন (৫০) নামের এক ব্যক্তি।নিহতের পর তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, দুটি মোবাইল ফোন এবং বাজারের ব্যাগ গায়েব হয়ে গেছে।
​

শুক্রবার(০ ৫ সেপ্টেম্বর)রাজধানীর বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মো. ইসমাইল হোসেন জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
​

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতের ছেলে হাসান জানান,বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাবা আমাকে ফোন করে জানান যে সকালে ঢাকায় পৌঁছাবেন। সকালে প্রথমে তার গাজীপুরের জিরানীতে আসার কথা ছিল।আমি জিরানীতে গিয়ে বাবাকে অনেকবার ফোন করলেও ফোন বন্ধ পাই। পরে বনানী থানা থেকে আমাদের গ্রামের বাড়ির পুলিশ ফাঁড়িতে যোগাযোগের মাধ্যমে আমরা বাবার মৃত্যুর খবর পাই।বাবার পরনে শুধু শার্ট ও লুঙ্গি ছিল। কিন্তু তার সাথে থাকা নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন ফোন এবং বাজারের ব্যাগ—যার কিছুই পাওয়া যায়নি ।

তিনি আরও জানান,ছোট মেয়ে শারমিনের বিয়ের কথা-বার্তা চূড়ান্ত করতেই তিনি ঢাকায় আসছিলেন। মেয়ের বিয়ের খরচ জোগাতে সম্প্রতি তিনি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন। সেই টাকার মধ্যে ২ লাখ টাকার ঋণ শোধ ও গ্রামে ঘর তৈরি বাবদ কিছু খরচ করে অবশিষ্ট নগদ ৫ লাখ টাকা নিয়ে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
আমার বাবা ডেল্টা স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। ৯ মাস আগে অসুস্থতার কারণে চাকরি ছেড়ে দেওয়ার পর ৫ মাস পরিবারের সাথে গাজীপুরের কাশিমপুরে ছিলেন। চার মাস আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে যান।

​বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নজরুল ইসলাম তালুকদার জানায়, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এটি হত্যাকাণ্ড নাকি মলম পার্টি/অজ্ঞান পার্টির কাজ তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ হওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন এর জনসভা

ট্রাক সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-২ ঢাকা মেডিকেলে-১আহত শিশুসহ দুই নারী

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা

হজ্বের টাকার জন্য ছেলের হাতে বাবা খুন

দীর্ঘদিনের রাজনীতিতে যা পাইনি, এবার তা পেলাম : বিএনপির এমপিকে আওয়ামী লীগ নেতা

যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

তৃতীয় নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

গলায় ফাঁস দিয়ে এক মাদ্রাসার শিক্ষার্থীর আত্মহত্যা

জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্র ফেরত না দিলে পাল্টা ব্যবস্থা নেবে ইরান