টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 27 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় নারী হিসেবে নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 27, 2026 5:15 pm

তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। একই সঙ্গে তিনি বাংলাদেশের অষ্টম এভারেস্টজয়ী। আজ বুধবার (২৭ মে) ভোর ৫টা ২৪ মিনিটে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি।

এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। দীর্ঘ ১৪ বছর পর আবার কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় উঠলেন। বুধবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) নুরুন্নাহার নিম্নির এভারেস্ট জয়ের খবরটি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় সফলভাবে আরোহণ করেছেন বাংলাদেশের নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নি। আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫:২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়া স্পর্শ করেন। অভিযান ব্যবস্থাপনা সংস্থা 8K Expedition থেকে অ্যাঙ তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় তথ্য নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়, চূড়ান্ত আরোহণের লক্ষ্যে গত ২৫ মে নিম্নি ক্যাম্প-২ (৬,৪০০ মিটার) থেকে যাত্রা শুরু করেন এবং রাতে ক্যাম্প-৩ (৭,২০০ মিটার) এ অবস্থান করেন। ২৬ মে ভোরে তিনি ক্যাম্প-৩ থেকে রওনা হয়ে দুপুর আড়াইটা নাগাদ ক্যাম্প-৪ এ পৌঁছান। সেখানে সন্ধ্যা পর্যন্ত প্রয়োজনীয় বিশ্রাম নেওয়ার পর তিনি চূড়ার উদ্দেশ্যে তাঁর চূড়ান্ত অভিযান শুরু করেন। সারারাত দুর্গম ও প্রতিকূল পথ পেরিয়ে আজ ভোরে তিনি এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছান এবং পরম গৌরবে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরেন। তার সাথে ছিল দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযাত্রী নুরুননাহার নিম্নি ১১ এপ্রিল ২০২৬ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি। নিম্নির এই অনন্য কৃতিত্বে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত হলো।

রংপুরে বেড়ে ওঠা নুরুন্নাহার নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। বর্তমানে তিনি পূবালী ব্যাংক পিএলসির জেনারেল ব্যাংকিং বিভাগে প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত আছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত সাবেক ডিআইজি শামসুল হায়দার সিদ্দিকী

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ও ১জনকে অর্থদন্ড দেওয়ায় হয়েছে

কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ আটক-১

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ০১জন আসামীসহ বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ আটক

যাত্রী কল্যাণ সমিতি,বাস-লঞ্চে চলছে একচেটিয়া ভাড়া বাড়ানোর পাঁয়তারা

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজন আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

বাংলাদেশের মানুষের পাশে থাকার বার্তা পাকিস্তানের প্রধানমন্ত্রীর

শুধু জাতিসংঘ নয়, বাংলাদেশের ওপর সারা বিশ্বের আস্থা রয়েছে: শামা ওবায়েদ

মাদ্রাসার বাথরুম থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরা-দেহ  উদ্ধার

দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার এমপি নজরুলের নারীকাণ্ডে দেশজুড়ে তোলপাড়