টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 5 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ্তার-১

প্রতিবেদক
এ কে পলাশ
September 5, 2026 8:23 pm

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পুরোনো হলুদ রঙের পিকআপ জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনার সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ১৩ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পিকআপের চালক/আরোহী সুমন মিয়াকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে ঢাকা মেট্রো-ন-১৩-৬১৪১ নম্বরের পিকআপটি।

গ্রেপ্তার সুমন মিয়া বগুড়া সদর উপজেলার শাকারিয়া ইউনিয়নের কদিমপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি ঢাকার শ্যামপুর থানার মীরহাজীরবাগ এলাকায় বসবাস করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছিল। এ সময় পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশের সীমান্তসহ বিভিন্ন এলাকা থেকে গ্রেনেড-মাইন ও মাদকদ্রব্যসহ ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

শতভাগ বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের বেতন

নাসিরনগরে শ্রীঘর ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং সিজন-৪ শুভ উদ্বোধন

চিরকুটে লেখা ছিল আমার লাশটা বাড়িতে পাঠিয়ে দিয়েন আমার মায়ের কাছে

ঢাবির ৪ শিক্ষককে সাময়িক বরখাস্ত, ১ ঘণ্টা বাড়ল ছাত্রীদের হলে প্রবেশের সময়সীমা

যাত্রীবাহী বাসের বাক্সে দম বন্ধ হয়ে অর্ধশতাধিক ছাগলের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও রেলি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

বুধবার সংসদ ভবনে সরকারি দলের বৈঠক

কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু