টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা তিতাসে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রের চালান উদ্ধার

প্রতিবেদক
এ কে পলাশ
February 8, 2026 12:38 pm

কুমিল্লার তিতাসের মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট সংলগ্ন ব্রিজের পাশে অস্ত্রের একটি চালান হাতবদলের সময় অভিযান চালায় যৌথবাহিনী।অভিযানকালে ঘটনাস্থল থেকে ৫টি ইস্টানগান, ৪টি থানায় ব্যবহৃত লোডার/কার্তুজ, ৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন, ৮টি পিস্তলের খালি অ্যামুনিশন এবং ১টি পিস্তলের ফায়ারিং পিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের চালানটি মেঘনা নদীপথ হয়ে তিতাস নদীতে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় অস্থিরতা সৃষ্টি করার উদ্দেশ্যে এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলেও ধারণা করা হচ্ছে।

অভিযানটি তিতাস আর্মি ক্যাম্পের একটি বিশেষ অভিযানি দল পরিচালনা করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

স্বপ্ন থামেনি: ইউএনও’র সহায়তায় এসএসসিতে বসলো প্রতিবন্ধী শিক্ষার্থী

ঢাকা মেডিকেলের আউটডোর থেকে একটি এসি চুরির ঘটনা ঘটেছে

ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে দেশ গড়তে হবে : প্রধানমন্ত্রী

ডেমরায় গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

শ্রীশ্রী গৌরাঙ্গবাড়ী সেবাশ্রমে ১৪২তম উত্তরায়ণ সংক্রান্তি উপলক্ষে ষোড়শ প্রহরব্যাপী মহোৎসব উদযাপন

কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক-১