টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 6 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ লাখ টাকায় ছিনিয়ে নিতে সিএনজি চালককে হত্যা, বাসচালকসহ গ্রেফতার ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 6, 2026 12:13 am

রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে লাশ উদ্ধারের ঘটনায় বাসচালক সোহেল রানাকে (৪০) প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাব। এ ঘটনায় বাসের সুপারভাইজার সাজু (২৮) ও হেলপার মনিরকেও (১৮) গ্রেফতার করা হয়েছে।

 

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-১-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম এ তথ্য জানান।

র‍্যাবের ভাষ্য, জমি বিক্রির প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে জামালপুর থেকে গাজীপুরে ফেরার পথে ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর লাশ ফেলে দেওয়া হয়।

র‍্যাব জানায়, গত ৪ সেপ্টেম্বর সকালে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে পরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। নিহত ব্যক্তি ইসমাইল হোসেন (৫০), জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

ঘটনার পর র‍্যাব-১ ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান সন্দেহভাজন হিসেবে বাসচালক সোহেল রানাকে শনাক্ত করা হয়।

পরে শনিবার রাজধানীর মহাখালীতে ডেডিকেটেড কোভিড হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। একই সময়ে পুলিশের সঙ্গে যৌথ অভিযানে বাসের সুপারভাইজার সাজু ও হেলপার মনিরকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে ব্যবহৃত ‘রাজ ক্লাসিক’ বাসটিও জব্দ করা হয়েছে। বাসটির নিবন্ধন নম্বর সিরাজগঞ্জ-হ-১১-০০৮৫।

গ্রেফতার সোহেল রানাকে ডিএমপির বনানী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১-এর মিডিয়া অফিসার শাহ আলম।
#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ডেমরায় একটি বাসায় এক নারী পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু!

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক,‘গ্রাহক হয়রানি ও দুর্নীতিবাজ বিআর টি এ ঢাকা জেলা মোটরযান পরিদর্শক আবু জামাল

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

ফিফা বিশ্বকাপ-২০২৬ সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন

শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

আমাদের অদ্ভুত দেশ ! অধিকাংশ সরকারি কর্মকর্তা – কর্মচারীরা দুর্নীতিবাজ : স্পিকার