রাজধানীর ডেমরা থানা দেইলা পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে মোছাঃ মনিরা বেগম(২৬)এক নারীর মরদেহ উদ্ধার।নিহত স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার উপ-পরিদর্শক(এসআই)মোঃ রুবেল হোসেন জানান, আমরা খবর পেয়ে ডেমরার দেইলা পশ্চিমপাড়া নামক একটি বাসায় মনিরা বেগম নামের এক নারীকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,নিহত মনিরার গলায় একটি কালো দাগ দেখা যায়, এইভাবে দেখে কোন কিছু বোঝা যায় না, ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত মনিরা বেগমের বাবা মনিরুজ্জামান জানান,আমার মেয়ে ডেমরা উর্মি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। আমি গ্রামের বাড়িতে থাকি আমার মেয়ের বাসার পাশের সহকর্মী আমার স্ত্রীকে ফোনে জানান মনিরার অবস্থা খুব খারাপ পরে আমি খবর পেয়ে ঢাকায় এসে দেখি আমার মেয়ে আর নেই।আমার মেয়ের একটি মেয়ে রয়েছে। আমার মেয়ের সঙ্গে মানিক শেখ নামে এক ছেলের সঙ্গে প্রায় আট বছর আগে বিয়ে হয়,আমার মেয়ের স্বামী মানিক শেখ গ্রামের বাড়িতেই থাকে।ঢাকায় গার্মেন্টসে দুই বছর যাবত চাকরি করে, আগে মাগুরার শ্রীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতো। পরে ঢাকায় চলে আসে ও বাসায় মেয়েকে নিয়ে একাই থাকতো। আমার মেয়ের কোন অসুখ ছিল না, সে এ ভাবে মরতে পারে না বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার তারা উজিল গ্রামে। বর্তমানে ডেমরা দেইলা পশ্চিমপাড়া এলাকায় আমার নাতনিকে নিয়ে থাকতো। আমার দুই মেয়ে এক ছেলে সবার বড়। বাবা ০১৯৮৩-৬৪৮৬১৩



















