টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 8 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
September 8, 2026 12:48 pm

চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চল নাচোলে ১০ কাঠা জমিতে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় সফল কৃষক রবিউল ইসলাম (বাবলু)। বরেন্দ্র অঞ্চলের শুষ্ক আবহাওয়া এবং খরাপ্রবণ মাটিতেও আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে তিনি এই চমৎকার সাফল্য অর্জন করেছেন। প্রথাগত ধান বা আমের চাষ বাদ দিয়ে তুলনামূলক অনেক লাভজনক এবং অর্থকরী ফসল হিসেবে পান চাষ বেছে নিয়ে রবিউল এখন ওই এলাকার অন্য চাষিদের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।

নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের পুকুরিয়া পাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম, বটতলা বাজারের পাশে ১০ কাঠা জমিতে পানের বরজ করেছেন। রবিউল বলেন, রাজশাহীর মোহনপুরে কাজ করতে গিয়ে পান চাষিদের সঙ্গে পরিচয় হয়। তাদের পান বরজ দেখে আমারও আগ্রহ হয়। তারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমার বরজ তৈরিতেও এসে সহযোগিতা করেছেন। প্রথমে এক কাঠায় শুরু করেছিলাম। ভালো ফলন পাওয়ায় এ বছর ১০ কাঠা জমিতে পানের বরজ করেছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কৃষক রবিউল এই অভাবনীয় সাফল্য দেখে নাচোলের অনেক তরুণ ও সাধারণ কৃষক এখন উদ্বুদ্ধ হচ্ছেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হলে বরেন্দ্র অঞ্চলে এই অর্থকরী ফসলের চাষ আরও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করছেন কৃষকরা।

রবিউলের বরজ দেখে পান চাষে আগ্রহ তৈরি হয়েছে স্থানীয় কৃষকদের মধ্যেও। কৃষক আব্দুল মালেক বলেন, এখানে আমরা সাধারণত ধানসহ অন্য ফসল চাষ করি। রবিউলের পান বরজ দেখে ভালো লাগছে। পান চাষে লাভ হলে আমরাও করার কথা ভাবছি।

কৃষক সেতাউর রহমান বলেন, পান বরজ করতে শুরুতে খরচ আছে। কিন্তু একবার বরজ হয়ে গেলে কয়েক বছর পান পাওয়া যায়। বাজারে দাম ভালো থাকলে কৃষক লাভবান হতে পারবেন।

কৃষক মো. তরিকুল ইসলাম বলেন, রবিউলের বরজ দেখে অনেকেই পান চাষের কথা ভাবছেন। কৃষি অফিস থেকে পরামর্শ ও সহযোগিতা পাওয়া গেলে অন্য কৃষকরাও এ চাষে আগ্রহী হতে পারেন।

নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম বলেন, বরেন্দ্র এলাকায় পান চাষের সম্ভাবনা আছে। পান চাষে আগ্রহী কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষিতে ফসলের বৈচিত্র্য বাড়াতে এ ধরনের উদ্যোগ অনেক গুরুত্বপূর্ণ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভ্যাট প্রত্যাহারে স্বর্ণের দাম ভরিতে কমল ৯ হাজার টাকা

রাজধানীর শ্রম ভবনের সামনে গার্মেন্টস এক্সিকিউটিভের মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিতে ঘাটতি নেই, ভোটের দিনই গেজেট: সিইসি

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে সতর্কতা অবলম্বনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

মাইলস্টোন ট্রাজেডি ঘটনায় জাতীয় বার্ন থেকে ছাড়পত্র পেলেন শিক্ষার্থী-শিক্ষিকা

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

ভূরুঙ্গামারীতে ডিভোর্সি যুবকের কাছে মুক্তিপণ দাবিতে কথিত এক সাংবাদিক ও ছাত্রদলের নেতাকর্মীসহ গ্রেফতার চার

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

কুমিল্লায় গোমতী নদী থেকে বালু উত্তোলন,‘ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রকৌশলীর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা!

কুমিল্লা সিটি করপোরেশন তদন্ত কমিটিকে বর্তমান স্থানে নতুন নগর ভবন করার পক্ষে মত দিয়েছেন নগরবাসী