টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 3, 2025 11:19 am

নির্বাচন কমিশন (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা পদে নির্বাহী বিভাগের কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার ( ৩ ডিসেম্বর ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার পদে নির্বাহী কর্মকর্তাদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিটে আদালতের কাছে আবেদন করা হয়েছে, রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত রাখার জন্য। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি।

ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, “নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা এবং নির্বাচন পরিচালনা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন কমিশনকে একটি পূর্ণ স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা উচিত, যার নিজস্ব ক্যাডার সার্ভিস এবং লোকবল থাকা বাধ্যতামূলক।”

রিটে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জেলা ও উপজেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

ইয়ারুল ইসলাম আরও বলেন, “সরকার ও নির্বাচন কমিশন ইতিমধ্যেই জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছে। তাদের হাতে দায়িত্ব দিলে নির্বাচন প্রভাবিত ও একপেশে হওয়ার আশঙ্কা রয়েছে।”

রিটে নির্বাচন কমিশনের নিজস্ব ক্যাডার সার্ভিস গঠন, ইলেকটোরাল সার্ভিস কমিশন প্রতিষ্ঠা এবং জাতীয় নির্বাচনে শুধু কমিশনের নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের নির্দেশ চাওয়া হয়েছে।

রিটে প্রধান নির্বাচন কমিশন, সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে এটি হাইকোর্টে শুনানির জন্য উপস্থাপন হতে পারে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার, ঝরছে প্রাণ গড়ে প্রতিদিন খুন হচ্ছে ১০ জন, পৌনে দুই মাসে ১৫৩টি অবৈধ অস্ত্র উদ্ধার, তিন মাসে ৯১৫ হত্যাকাণ্ডের মামলা খুনিদের  টার্গেটে রাজনৈতিক নেতা

এবার ন্যাশনালসহ চার ব্যাংকে পর্যবেক্ষক বসালো বাংলাদেশ ব্যাংক

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

ফরহাদাবাদ দরবার শরীফ আন্জুমানে গাউসিয়া আমিনিয়া ফয়জিয়া’র ব্যবস্থাপনায় ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

সমঝোতার মেয়াদ শেষ, ইরানকে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

ঢাকায় পুলিশের অভিযানে একদিনে গ্রেফতার ৫৬৪

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্বার। বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

ইসরায়েলের মধ্যাঞ্চলে ১১টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: ট্রাম্প