টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়া কাপ হকি কোয়ার্টার ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
September 9, 2026 3:34 pm

চ্যালেঞ্জার পুলে টানা চার জয় পেয়ে দুর্দান্ত ফর্মে বাংলাদেশের মেয়েরা। জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

গ্রুপের শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়েছে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। এর আগে চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে হারায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।

চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণ করতে থাকে বাংলাদেশ। তার ফলও পায়। ম্যাচের নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে লিড এনে দেন অধিনায়ক শারিকা রিমন।

দ্বিতীয় কোয়ার্টারের ১৯ মিনিটে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন আক্তার রিয়া। সেই রেশ থাকতেই ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন কণা আক্তার।

তৃতীয় কোয়ার্টার শুরু হওয়ার ৩ মিনিটের মধ্যে ব্যবধান ৫-০ করে বাংলাদেশ। ৩১ মিনিটে দলের চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর ঠিক দুই মিনিট পর ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন।

অন্যদিকে চতুর্থ কোয়ার্টারে প্রতিপক্ষের জালে শেষ পেরেক মারেন লিমা। ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের জালে নিজের দ্বিতীয় গোল করেন লিমা। তাতে ৬-০ গোলের বিশাল জয় পায় বাংলাদেশ।

চ্যালেঞ্জার পুল থেকে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে কাজাখস্তান ও পাকিস্তান। সঙ্গে কোয়ার্টারে যোগ হয়েছে এলিট পুলের পাঁচ দল—স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা-সহ ৬ গ্রেফতার

ড.আজহারীসহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ে গ্রেফতার ১০

আরো একটি মামলায় আসামি ইনু

বিদেশি বিনিয়োগ ও বাংলাদেশে ব্যবসায়িক সুযোগ বিষয়ক আলোচনা সভা এডিনবরায়

বিশ্বের সেরা অভিনেত্রী শেখ হাসিনা: স্পিকার

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা ফখরুল

ফাইনালের স্বপ্নভঙ্গ লিটনদের

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে একসেলারেটেড এডুকেশন সেমিনার অনুষ্ঠিত

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল এক মুসলিম দেশ

পিটার হাসকে হুমকি দেওয়া সেই মুজিবুলের ৭ বছরের কারাদণ্ড