টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

প্রতিবেদক
এ কে পলাশ
September 9, 2026 10:30 pm

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের জানাজা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) বাদ জোহর অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজা শেষে আমেনা বেগমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।পরে সদর দক্ষিণ উপজেলার পরানপুরে পারিবারিক কবরস্থানে আমেনা বেগমের দাফন সম্পন্ন করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন আমেনা বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা দাউদকান্দি স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

রাজশাহীতে প্রথমবার সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপন

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

এফবিসিসিআই’র প্রশাসকের সঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক,দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান

মার্চের ২৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮৩ কোটি ডলার

নিউমার্কেটে এলিফ্যান্ট রোডে একটি বাসায় ঝুলছিল এক নারীর মরদেহ

চার হাজার শয্যার ভবন নির্মাণ হচ্ছে ঢাকা মেডিকেল স্বাধীনতা পদক পাওয়ায় আনন্দে মাতোয়ারা চিকিৎসক-নার্স-কর্মচারীরা

রাধানীতে খণ্ডিত অবস্থায় উদ্ধার হওয়া এক ব্যক্তির মরাদেহের নিখোঁজ মাথা উদ্ধার

জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

শেষ মুহূর্তে স্থগিত হলো পুলিশ পদক প্রদান