টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 9 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম,নতুন দাম প্রতি লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 9, 2026 10:52 pm

আগস্টে বড় ধরনের মূল্য বৃদ্ধির পর সেপ্টেম্বর মাসের জন্যও আরেক দফায় বেড়েছে জেট ফুয়েলের দাম। সেপ্টেম্বরে অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক শূন্য ৩৫৮ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক শূন্য ৭৭০ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানায়, গতকাল বুধবার রাতেই জেট ফুয়েলের নতুন দর ঘোষণা করা হয়েছে। টানা তিন দফায় উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম কমার পর গত আগস্টে এসে এই জ্বালানির দাম লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা হারে বাড়িয়েছিল সরকার। সেপ্টেম্বরে এসে দাম লিটার প্রতি ৬ টাকা ১৩ পয়সা বাড়ল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কমিশনের আদেশে বলা হয়, গত ৫ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে জেট এ-১-এর প¬াটস রেটের গড়, একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে ডলারের বিনিময় হার বিবেচনায় শুনানি শেষে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সবশেষ জুলাই মাসে জুলাই মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৯ টাকা ২২ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তার আগে জুনের জন্য দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। ২৩ মে মধ্যবর্তী সমন্বয়ে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল। এর আগে ৭ মে প্রতি লিটার দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ওবায়দুল কাদের-সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ আসামির অর্ধেক সম্পদ বাজেয়াপ্ত

ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়বে বিশ্ব: আইইএ

কুমিল্লা বুড়িচংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত এক যুবক

বীরগঞ্জে চিকিৎসার আশায় রোমেনা, অর্থাভাবে ছেলের পড়াশোনাও অনিশ্চিত

খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ক্র্যাবের “ফল উৎসব”-এ দেশীয় ফলের সমাহার

মোখা দখলের পর বাব আল-মান্দেবের পথে হুতিরা

দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেওয়া হবে না: জামায়াত আমির

জাতীয় পতাকা বিধি যথাযথভাবে প্রতিপালনের নির্দেশ

সাবেক ‘ডিজিএফআই’প্রধানদের বিরুদ্ধে অভিযোগ:সেনাবাহিনীতে তীব্র প্রতিক্রিয়া, ‘পরিস্থিতি উত্তপ্ত!