টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 10 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫৫ কেজি নকল ঘি জব্দ, জরিমানা গুনলেন প্রতিষ্ঠান স্বত্বাধিকারী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 10, 2026 1:24 pm

লক্ষ্মীপুরে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের স্বত্ত্বধিকারী নিপন চন্দ্র দাসকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত নকল ঘি গুলো বিনষ্ট করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে পৌর শহরের মাদাম সংলগ্ন উত্তর মজুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত নিপন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার ইন্দ্র চন্দ্র দাসের ছেলে ও পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় প্রত্যয় ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান নকল ঘি বাজারে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫৫ কেজি বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো নকল ঘি জব্দ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী ও লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম প্রমুখ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিল। অভিযান চালিয়ে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। নকল ঘি জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে সংবাদ প্রকাশের পর বিধবা হাসনার বিধবা ভাতা পাওয়ার উদ্যোগ, মীমাংসায় সন্তুষ্ট ভুক্তভোগী

অবরোধের মধ্যেই তেল বিক্রি করে ইরানের আয় ৭৫০ কোটি ডলার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দল শক্তিশালী তো সরকার শক্তিশালী-কুমিল্লায় পূর্তমন্ত্রী

বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে: আসিফ নজরুল

নাসিরনগরে দালালের খপ্পরে সর্বস্বান্ত ইসহাক মিয়া, ৪৫ বছর পর ফিরলেন নিজ ঘরে

কুমিল্লায় বাংলাদেশ সাংবাদিক সমিতির গুণিজন সম্মাননা অনুষ্ঠান

সেনাপ্রধানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, নিরাপত্তা-প্রতিরক্ষা নিয়ে আলোচনা

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

নাসিরনগরে সাবেক এমপি সৈয়দ একরামুজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম দাখিল