টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 9 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 9, 2026 2:56 pm

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো নতুন সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি।

খবর আল জাজিরার।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লিখেছেন, আমরা ইসলামিক রিপাবলিক অব ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করছি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাম্প জানান, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ এখনো কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিকভাবে প্রবাহিত হচ্ছে।

পোস্টে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে যেকোনো সময়েই আমরা ইরানে কোনো হামলা চালাব না।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক বিবৃতিতে জানান, সার্বিক পরিস্থিতি ও প্রস্তাবের শর্তগুলো বিশ্লেষণ করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে তেহরান তাদের সুনির্দিষ্ট জবাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তেলের পর এবার ‘মেঘ চুরি’, সত্যিই কি মধ্যপ্রাচ্যে আকাশও নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র

বিদ্যুৎস্পৃষ্ট

বাবার চোখের সামনেই দুই গাড়ির মাঝে চাঁপা পড়ে প্রাণ গেল সন্তানের

নাসিরনগরে বিস্ফোরক আইনে করা মামলায় দুইজন বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রেফতার

প্রাথমিক ও গণশিক্ষাসহ তিন মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

নানিয়ারচর সেনা জোন কর্তৃক শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে রহস্যজনকভাবে দুটি গাভীর মৃত্যু, অসহায় খামারির প্রায় চার লাখ টাকার ক্ষতি

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা

কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

আমরা সরকার গঠন করলে দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব: চৌদ্দগ্রামে তারেক রহমান