টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকরা

প্রতিবেদক
মোজাম্মেল হক
September 11, 2026 12:12 am

দিনাজপুরের বীরগঞ্জে আগাম ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া ও বাজারে ভালো দামের আশায় উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে আগাম জাতের ফুলকপির চাষ। আগাম ফুলকপি চাষ করে ভালো লাভের প্রত্যাশায় স্বপ্ন বুনছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বীরগঞ্জ উপজেলায় ফুলকপি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৯৩ হেক্টর জমিতে। এরই মধ্যে প্রায় ১৭০ হেক্টর জমিতে আগাম ফুলকপির চাষ হয়েছে। গত বছর একই সময়ে আগাম ফুলকপি চাষ হয়েছিল মাত্র ৯২ হেক্টর জমিতে। ফলে গত বছরের তুলনায় চলতি মৌসুমে আগাম ফুলকপির চাষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সরেজমিনে উপজেলার ৯নং সাতোর ইউনিয়নের প্রাণনগর, দলুয়া, ২৫ মাইল এবং ৮নং ভোগনগর ইউনিয়নের ভাবকি, বটতলীসহ নিজপাড়া ও পল্টাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে আগাম ফুলকপির চাষ হয়েছে। অনেক জমিতেই ফুলকপির গাছ বেড়ে উঠেছে, আবার কোথাও গাছে ফুল ধরতে শুরু করেছে। কৃষকরা নিয়মিত সেচ, সার প্রয়োগ ও রোগবালাই নিয়ন্ত্রণসহ বিভিন্ন পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানান, আগাম ফুলকপি বাজারে তুলতে পারলে সাধারণ সময়ের তুলনায় ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে বাড়তি লাভের আশায় অনেকেই আগাম জাতের ফুলকপি চাষে ঝুঁকেছেন।
দলুয়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, বর্তমানে ফুলকপির ক্ষেতের অবস্থা ভালো আছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ থেকে ২২ দিনের মধ্যে ফুলকপি বাজারজাত করা সম্ভব হবে। আশা করছি, বাজারে ভালো দাম পাওয়া যাবে।

এদিকে ২৫ মাইল এলাকার কৃষক শামীম বলেন, এবার অনেক পরিশ্রম করে চার বিঘা জমিতে আগাম ফুলকপি চাষ করেছি। খরচও হয়েছে বেশ। তবে ফলন ভালো হলে এবং বাজারে ভালো দাম পেলে লাভবান হতে পারব—এমনটাই আশা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বীরগঞ্জে চলতি মৌসুমে প্রায় ১৭০ হেক্টর জমিতে আগাম ফুলকপি চাষ হয়েছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। বিশেষ করে সার ও সেচ প্রয়োগ, রোগবালাই নিয়ন্ত্রণ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে আগাম ফুলকপির ক্ষেতগুলোর অবস্থা ভালো রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ফলনও ভালো হওয়ার আশা করা যাচ্ছে। ফলন ও বাজারদর ভালো থাকলে আগাম ফুলকপি চাষ করে কৃষকরা লাভবান হবেন এবং আগামীতে এ চাষ আরও বৃদ্ধি পাবে।

কৃষকদের আশা, আগাম ফুলকপির ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে চলতি মৌসুমে এ সবজি চাষ তাদের মুখে হাসি ফোটাবে এবং কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১২বছরের গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ বাসার মালিক মাসুদ রানার বিরুদ্ধে

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় চাপা পরে প্রাণ গেলো দুই বছরের শিশু

হুঁশিয়ারি দিয়ে এরদোয়ানের কড়া সমালোচনা করলেন নেতানিয়াহু

তিতাসে মাদ্রাসার সীমানা প্রাচীর নির্মাণ না করে বিল উত্তোলনের ঘটনায় তদন্তে দুূদক

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ

‎নাসিরনগরে ফিল্ম কায়দায় যাত্রী সেজে অটোরিকশা ছিনতাই, জনমনে আতঙ্ক

কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে দরবার প্রতিষ্ঠানের স্বার্থকে ঊর্ধ্বে রাখার আহ্বান মহাপরিচালক মহোদয়ের

স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঝিনাইদহে ফরেস্টার জাকির হোসেনের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো