টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 11 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের বাজারে ফের উত্তাপ, ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়াল

প্রতিবেদক
বাণিজ্য ডেস্ক
September 11, 2026 12:58 pm

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে সংঘাত ও হামলা বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে জ্বালানি তেলের দাম। সরবরাহে দীর্ঘমেয়াদি বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান বেঞ্চমার্কের দামই বেড়েছে।

এর মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের ফিউচার্স মূল্য প্রতি ব্যারেলে ১ দশমিক ০৫ ডলার বা ১ শতাংশ বেড়ে ১০৮ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৯৫ সেন্ট বা ১ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ৪৫ ডলারে লেনদেন হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় দীর্ঘমেয়াদি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর ফলে মে মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম দুই আন্তর্জাতিক অয়েল বেঞ্চমার্কই টানা এক সপ্তাহ প্রতি ব্যারেল ১০০ ডলারের ওপরে অবস্থান করার দিকে এগোচ্ছে। বৃহস্পতিবার এই দুই মানদণ্ডের দামই ৬ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের অব্যাহত হামলার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ার প্রবল উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির পেছনে এটিই প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেসক্লাবের টয়লেটে থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের মরদেহ উদ্ধার

জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার অবশ্যই হবে: প্রধানমন্ত্রী

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন-অর রশীদ

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

তিতাসে অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে ছাই:৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে

জুলাই শহীদের অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন বাবা, অভিযোগ মায়ের

রাজধানীর বংশালের বাদামতলী এলাকায় ট্রাকের ধাক্কায় একজন নিহত ও আহত তিনজন

যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বীরগঞ্জে দিনের ফুটবল টুর্নামেন্ট

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর