কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের
লালপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান পুড়ে গেছে।গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে মেসার্স নয়ন ট্রেডার্স, মাহিম স্টোর, জাকারিয়া স্টোর, কাউছার সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটর, মিরাজ মিষ্টান্ন ভান্ডার, হাজী সিদ্দিকুর রহমান স্টোর, মনা সুজ ও মতিন কম্পিউটারসহ মোট নয়টি দোকান।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।মাহিম স্টোরের মালিক খোরশেদা আক্তার বলেন, “তিন বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে দোকান চালিয়ে সংসার চলত। এখন সব শেষ হয়ে গেলো।”মেসার্স নয়ন ট্রেডার্সের মালিক মোশাররফ হোসেন বলেন, “দোকানের সব ইলেকট্রনিক পণ্য পুড়ে গেছে। কিছুই বাঁচাতে পারিনি।”


















