টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নত চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে ডক্টর এসে পৌঁছেছেন জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 24, 2025 8:10 am

টঙ্গীর কেমিক্যাল অগ্নি দুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে Dr. SI JACK বাংলাদেশে এসে পৌঁছেছেন। তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে এসে রাত সাড়ে ১১টায় হাসপাতালের পরিচালক এবং চিকিৎসকদের সাথে মিটিং করেন।
Dr. CHONG SI JACK আহতদের সর্বশেষ অবস্থার খোঁজখবর নেন।

মিটিংয়ের আগে তিনি হাসপাতালের পরিচালক মহোদয়কে সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) অধ্যাপক মোঃ সায়েদুর রহমান মহোদয়ের সাথে দেখা করে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরপর তিনি চিকিৎসাধীন আহতদের দেখতে হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি সহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাইলস্টোন স্কুল দুর্ঘটনার পর সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক দলের একজন ছিলেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম হোমিওপ্যাথিক কেন্দ্রীয় পরিষদের সাথে চট্টগ্রাম নবনির্বাচিত কার্যকরী পরিষদের সাক্ষাৎ

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

বাকেরগঞ্জের কৃতী সন্তান ইসরাইল হাওলাদার অতিরিক্ত আইজিপি

বিদেশে বসে বক্তব্য দিয়ে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চাইছেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হরমুজ প্রণালী বন্ধ করলো ইরান

যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ বন্ধ করছেন ট্রাম্প

২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে শ্রীশ্রী লোকনাথ ধামে ১৫ দিনব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও নামযজ্ঞ মহোৎসব

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার