টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 12 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
May 12, 2026 4:49 pm

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা-কে বাল্যবিবাহমুক্ত গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুমা খাতুন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের স্বাভাবিক শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের সচেতনতামূলক বক্তব্য মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিবাহ নিবন্ধকদের আইন মেনে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না।

সভাপতির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তিনি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে বিবাহ নিবন্ধক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সঠিক বয়স যাচাই করে বিয়ে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, বিবাহ নিবন্ধক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, ১৩ মোবাইল উদ্ধার

বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে জাপান

সরকারি জমিতে অবৈধ বালু মজুদে জরিমানা, যন্ত্রাংশ জব্দ

একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ

ইরানি হামলা ঠেকাতে ঠেকাতে ইসরায়েলের এন্টি-ব্যালিস্টিক মিসাইল মজুদ শেষপর্যায়ে

আগামী পাঁচ বছরের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

নাসির নগরে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এক বছর যাবৎ চিকিৎসক শূন্য, চিকিৎসা ও সেবা ব্যাহত!

ঈদের আগে নতুন নোট ছাড়বে না বাংলাদেশ ব্যাংক

কুমিল্লা বুড়িচংয়ে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ