টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা

প্রতিবেদক
রেজাউল হক
September 13, 2026 10:13 am

কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সাংবাদিকতার আইনগত দিক, পেশাগত নৈতিকতা, মানবাধিকার, তথ্যের গোপনীয়তা, সাংবাদিকদের নিরাপত্তা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক। তিনি সাংবাদিকদের যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ, আইনগত সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সভায় তথ্য কর্মকর্তা সাংবাদিকদের পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সহনশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পেশাগত ও ব্যক্তিগত জীবনে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোঃ সোহেল হোসনাইন কায়কোবাদ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম), আব্দুল্লাহ-আল-মামুন, উপ পরিচালক (রুটিন যয়িত্ব), জেলা তথ্য অফিস, কুড়িগ্রাম, এ্যাড, শফিকুল ইসলাম সান্টু, এদশক ও সম্পাদক, সাপ্তাহিক গণকথা কুড়িলাম। সহ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সানুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক নেতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা, আইনগত সচেতনতা এবং সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের আহ্বান জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার ৩৯ জন

নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের জার্সি

কুমিল্লার আলোচিত তুহিন হত্যা আসামি গ্রেফতার ১, ‘আদালতে স্বীকারোক্তি,

নাসিরনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কাজে আওয়ামী পরিবারের সদস্যকে নিয়োগ

কাহারোল উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন করলেন এমপি মনজুরুল ইসলাম

জাপান গেলেন জামায়াত আমির

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎ-স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

ইরানি জাহাজ ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ শুরু

দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব আল হাসান

রাজধানীর হাজারীবাগ এলাকায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার