রাজধানীর বাড্ডার উত্তর বাড্ডা স্বাধীনতা স্মরণী এলাকায় নির্মাণাধীন ভবনে সাটারীং কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ আকাশ (২৫) নামে এক নির্মাণশ্রমিকে মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে নিয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর সোয়া ২টা দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিয়তের সহকর্মী মোঃ সুমন জানান, দুপুরে উত্তর বাড্ডার স্বাধীনতা স্মরণে এলাকায় একটি নির্মাণাধীন ভবনে সেটারিং এর কাজ করার সময় বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়।পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলায়।বর্তমানে, নির্মাণাধীন ভবনে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















