টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযোগ করেই থেমে গেলেন বাদী, মামলার খোঁজখবর নিচ্ছেন না, পার পেয়ে যাচ্ছে আসামিরা, মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাইরে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 24, 2025 1:27 pm

বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রতিষ্ঠান সিএনএস লিমিটেড-এর মাধ্যমে বিআরটিএ-কে পরিশোধিত ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মো. সজীব মন্ডল (২৭) নামে এক প্রতারককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় সিএনএস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. জিয়াউল আহসান সরোয়ার বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রতারণার কৌশল, মামলার এজাহারে বলা হয়েছে, সজীব মন্ডল ও তার সহযোগী ১০-১২ জনের একটি চক্র বিআরটিএ’র গাড়ির মালিকানা বদল, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রেজিস্ট্রেশন সংক্রান্ত লেনদেন থেকে অর্থ হাতিয়ে নেয়। সিএনএস লিমিটেড বিআরটিএ’র এসব লেনদেন সম্পন্ন করতে মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করত। কিন্তু প্রতারক চক্র প্রযুক্তিগত কারসাজি করে মোটা অংকের অর্থ বিআরটিএ’র অ্যাকাউন্টে জমা না দিয়ে নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নেয়। এই চক্রটি এতই শক্তিশালী মুহূর্তের মধ্যেই অপকর্মের কাজ সেরে ফেলেন। প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি ।
শুধু ২০ জানুয়ারি থেকে ১০ মে ২০২৩ পর্যন্ত সময়ে ৩৮৯টি ভুয়া লেনদেনের মাধ্যমে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উদঘাটন ও গ্রেফতার

১০ মে ২০২৩ তারিখে বিআরটিএ’র সঙ্গে নথি মিলিয়ে দেখা যায়, বিপুল অঙ্কের টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়নি। পরবর্তীতে র‌্যাব-৪ ছায়া তদন্ত শুরু করে এবং সজীব মন্ডলের সম্পৃক্ততার প্রমাণ পায়।

১৫ মে ২০২৩ র‌্যাব কাফরুল থানাধীন মায়ের দোয়া বিজনেস সেন্টার থেকে আনিসুর রহমান নামে এক সদস্যকে আটক করে। তার কাছ থেকে চারটি বিআরটিএ মানি রিসিট উদ্ধার করা হয়, যা প্রতারণায় ব্যবহার করা হয়েছিল।

আইনি প্রক্রিয়া

মামলা নং ১৭/১৪৮, তারিখ ১৫/০৫/২০২৩ কাফরুল থানায় দায়ের করা হয়। মামলার তদন্তভার পান এসএম মাহমুদুল হাসান, যিনি পরবর্তীতে ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।

তবে অভিযোগ রয়েছে, তদন্ত কর্মকর্তার পক্ষপাতিত্বের কারণে মূল আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মামলার বাদীও পরবর্তীতে আর আগ্রহ দেখাননি। এমনকি আদালতের নোটিশের পরও তিনি উপস্থিত হননি। এর রহস্য কি ? ফলে আসামিরা সুযোগ পেয়ে যাচ্ছে এবং সরকারের ১ কোটি ২০ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌপরিবহন প্রতিমন্ত্রী

গাজার আশ্রয়শিবিরে ঘুমন্ত মুসলিমদের শরীর কামড়ে খাচ্ছে ইঁদুর

হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক ডিজি মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে-ছেলে নিহত

‎ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনর্গঠনের বার্তা পৌঁছে দিচ্ছেন ছাত্রদল নেতা সজীব রায়হান

জ্বালানি নিরাপত্তায় সৌদি-কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ

দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন

“স্বাধীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন বিপ্লবের ডাক শফিকুর রহমানের”

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৩জনের মৃত্যু

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিত করার দাবি ইরানের